উত্তরা প্রতিদিন
ঢাকা

শত্রুকে ১ ইঞ্চি জমিও দখল করতে দেব না: পেজেশকিয়ান

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ৮ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ
শত্রুকে ১ ইঞ্চি জমিও দখল করতে দেব না: পেজেশকিয়ান

 ইরান শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এ নয় যে ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রেসিডেন্টের দেওয়া ভাষণটি প্রচার করে। প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক চায়, এ কথা পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, যারা ইরানকে আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেওয়া হবে। মাসুদ পেজেশকিয়ান জনগণকে ঐক্যবদ্ধ থাকার ও রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।

Read more — আন্তর্জাতিক
Home