উত্তরা প্রতিদিন
ঢাকা

সোনামসজিদ স্থলবন্দরে তেল পাচাররোধে ভারতীয় ট্রাকে তল্লাশি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৭ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ণ
সোনামসজিদ স্থলবন্দরে তেল পাচাররোধে ভারতীয় ট্রাকে তল্লাশি

জ্বালানি তেল পাচার রোধে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকের ওপর কঠোর নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে আসা প্রতিটি ট্রাকের জ্বালানি তেলের পরিমাণ পরীক্ষা করার পাশাপাশি সীমান্তেও টহল জোরদার করা হয়েছে।

 

বিজিবি সূত্র জানায়, পণ্য খালাস করে ফেরার পথে খালি ট্রাকগুলো যাতে বাংলাদেশ থেকে অতিরিক্ত তেল নিয়ে ভারতে যেতে না পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে বন্দরে প্রবেশের সময় প্রতিটি ট্রাকের জ্বালানি তেলের পরিমাণ মেপে রাখা হচ্ছে। পণ্য খালাসের পর ফিরতি পথে তেলের সেই পরিমাণ পুনরায় মিলিয়ে দেখা হচ্ছে। এর ফলে তেল পাচারের সুযোগ থাকবে না বলে আশা করছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত এলাকায় তেলসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

 

Read more — উত্তরাঞ্চল
Home