
উত্তর উপসাগরে মার্কিন তেলবাহী জাহাজে আঘাত হানার দাবি করেছে ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী (আইআরজিসি)।
বৃহস্পতিবার সকালে মার্কিন তেলবাহী জাহাজে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে আইআরজিসি।
আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর কোনো সামরিক বা বাণিজ্যিক জাহাজকে এই পথ দিয়ে ‘পার হতে দেওয়া হবে না।’
আইআরজিসি আরও বলেছে, ‘যদি তাদের দেখা পাওয়া যায়, তবে নিশ্চিতভাবেই আঘাত হানা হবে।’
ইরানের তাসনিম নিউজের বরাতে তারা আরও জানায়, ‘আমরা আগেই বলেছি, আন্তর্জাতিক আইন ও প্রস্তাবনা অনুযায়ী যুদ্ধের সময়ে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করার অধিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের থাকবে।’
সূত্র : আল-জাজিরা।

