উত্তরা প্রতিদিন
ঢাকা

নাগরিকদের হামলার স্থান শেয়ার না করার অনুরোধ ইসরায়েলের সেনাবাহিনীর

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ১ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ণ
নাগরিকদের হামলার স্থান শেয়ার না করার অনুরোধ ইসরায়েলের সেনাবাহিনীর

ইরান পুরো অঞ্চলজুড়ে তাদের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখায় ইসরায়েলি সামরিক বাহিনী তাদের নাগরিকদের প্রতি এক সতর্কবার্তা জারি করেছে। এতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অবস্থান বা ভিডিও শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের দাপ্তরিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাঙ্কারে থাকার পরামর্শ দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 'যদি কোনো সতর্ক সংকেত বা অ্যালার্ট না পাওয়া যায়, তবে সুরক্ষিত স্থানের কাছাকাছি অবস্থান করুন।'

ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে ইরানি হামলার নতুন ঢেউ আছড়ে পড়ার খবরের মাঝেই এই সতর্কবার্তা জারি করা হলো।

 

Read more — আন্তর্জাতিক
Home