উত্তরা প্রতিদিন
ঢাকা

এরশাদ আলীর হত্যা মামলা নিয়ে কোন চালাকি করবেন না: এমপি চাঁদ

উত্তরা প্রতিদিন চারঘাট প্রতিবেদক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ণ
এরশাদ আলীর হত্যা মামলা নিয়ে কোন চালাকি করবেন না: এমপি চাঁদ
এরশাদ আলীর জানাযায় জনতার ঢল, সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন্য - উত্তরা প্রতিদিন

 

রাজশাহীর চারঘাটে বিএনপির সহ-সভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহতের ছেলের দায়েরকৃত মামলা নিয়ে কোন ধরনের চালাকি করবেন না বলে হুশিয়ারী উচ্চারন করে এমপি আবু সাইদ চাঁদ। তিনি বলেছেন, আমি আমার জীবনে কখনও কোন ধরনের অন্যায়কে সমর্থন করিনি। এরশাদ আলী ভাইয়ের কি অপরাধ ছিল, কেন তাকে পিটিয়ে হত্যা করা হলো। তিনি তো ছিলেন একজন দিন মজুর। এ বলেই কান্নায় ভেঙ্গে পড়েন এমপি আবু সাইদ চাঁদ। শনিবার বিকেলে নিহত এরশাদ আলীর লাশ ময়না তদন্ত শেষে নিহতের বাড়ীতে জানাযায় অংশ গ্রহন করে এমপি চাঁদ এ কথা বলেন। তিনি বলেন, এরশাদ আলীর হত্যার ন্যায় নিশ্চিত করতে পুলিশকে কঠোর ভুমিকা পালন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করুন। এরশাদ আলী এই পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। ২টি মেয়ে ,১টি ছেলে ও একামত্র স্ত্রী রয়েছেন। কিভাবে চলবে এদের সংসার। মানুষ কত কঠিন হয়ে একজন মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে। আমি চাই দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তি নিশ্চিত হবে। চারঘাট-বাঘায় কোন সন্ত্রাসী বা চাদাবাজদের কোন ঠায় হবে না। আমার দলের মধ্যেও কেউ থাকলে আপনারা ভালো হয়ে জান। সামনে কঠিন সময় আসছে। কেউ পার হতে পারবেন না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ করে কেউ দলের বদনাম করলে দ্রুত তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। সব শেষে নিহতের পরিবারের পাশে থাকার প্রত্যায় জানান এমপি চাঁদ। সেইসঙ্গে দলের সকল নেতাকর্মীদের এরশাদ আলীর পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জানান। পরে নিহত এরশাদ আলীকে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন্য করা হয়। এসময় অণ্যদের মধ্যে আরও বক্তব্য রাখে, রাজশাহী-৬ আসনের প্রতিদ্বন্দী জামায়াতের প্রার্থী নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট প্রমুখ।

ইএফ/

 

Read more — উত্তরাঞ্চল
Home