উত্তরা প্রতিদিন
ঢাকা

পাবনা সরকারি নার্সিং কলেজের উদ্যোগে দিনব্যাপী চাকুরীর মেলা অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন ‎পাবনা প্রতিবেদক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ণ
পাবনা সরকারি নার্সিং কলেজের উদ্যোগে দিনব্যাপী চাকুরীর মেলা অনুষ্ঠিত

দেশের স্বাস্থ্যখাতে দক্ষ নার্স তৈরির লক্ষ্যে পাবনা সরকারি নার্সিং কলেজে দিনব্যাপী চাকুরীর মেলা (জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ জব ফেয়ারে পাবনা জেলার বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সর্বোচ্চ চাকুরীদাতা হিসেবে ছিলেন পাবনা শিমলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

‎পাবনা সরকারি নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর ইসতেয়াক হোসেনের সঞ্চালনায় ও অধ্যক্ষ মোছা. জীবন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস।

‎বিশেষ অতিথি ছিলেন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক প্রফেসর মো: লুৎফর রহমান, ‎পাবনার ২৫০ শয্যার হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. রফিকুল হাসান, রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ আখতারা বেগম। ‎এছাড়াও পাবনা সরকারি নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর  রফাকা তাজনীন, সুলতান মাহমুদ, আব্দুল হামিদ,আমজাদ হোসেন, রিমা খাতুন সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এই জব ফেয়ারে সদ্য পাস করা শিক্ষার্থীদের পাশাপাশি চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পায়। এতে প্রতিষ্ঠানগুলো সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করে এবং যোগ্য প্রার্থীদের চাকরির প্রাথমিক প্রস্তাব দেয়।

‎অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ জীবন নেছা বলেন, এই জব ফেয়ারের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং স্বাস্থ্যখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান তারা। তারা আরও বলেন,  প্রাণবন্ত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের অনেক অভিজ্ঞতা ও হয়েছে। ইনশাআল্লাহ বেকার সমস্যা দূর করতে এমন আয়োজন কাজে দিবে।

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home