রাজশাহীর চারঘাট উপজেলায় দলীয় কোন্দলের জেরে কর্মীদের হাতে বিএনপি নেতা এরশাদ আলী (৬৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার সকালে নিহতের ছেলে রিমন আলী বাদী হয়ে চারঘাট থানায় ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে- রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মনোনয়নবঞ্চিত নেতা ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলকে (৫৫)। এছাড়া চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন (৪৮)সহ আরও সাতজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন—ইউসুফপুর নিখাইপাড়া গ্রামের মো. আমরাউল (৫৫), মো. জোয়াভ (৪৫), আতিকুল ইসলাম ওরফে সাইমুল (৪৫), মো. আসাদুল (৩০), মো. সুমন (৩২), মো. দাব্বির (২০) ও মো. হালিম (৫০)। এজাহারে উল্লেখ করা হয়েছে, আতিকুল ইসলাম প্রধান আসামি উজ্জ্বলের চাচাতো ভাই। মামলার এজাহার অনুযায়ী, আনোয়ার হোসেন উজ্জ্বলের সমর্থক ও স্থানীয় সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। নিহত এরশাদ আলী ছিলেন আবু সাঈদ চাঁদ গ্রুপের সমর্থক। এছাড়া ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। আগামী ৯ এপ্রিল ইউসুফপুরে একটি জলসার প্রধান অতিথি নির্ধারণকে কেন্দ্র করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ইউসুফপুর সিপাইপাড়া জামে মসজিদে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। তখন এরশাদ আলী প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয়। এজাহারে বলা হয়, শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় করতে ইউসুফপুর সিপাইপাড়া মসজিদে যান এরশাদ আলী। নামাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে বাঁশের লাঠি, লোহার রড ও গাছের ডাল নিয়ে আসামিরা তাঁর পথরোধ করে। পরে তাঁকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়। সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, এটি পরিকল্পিত হত্যা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। নিহত ব্যক্তি তাঁর আত্মীয় দাবি করে তিনি বলেন, মসজিদ কমিটি নিয়ে বিরোধ থেকেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে মামলায় জড়ানো হয়েছে। চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, মামলা রেকর্ড হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
দলীয় কর্মীদের হাতে বিএনপি নেতা খুন, ৯ জনের বিরুদ্ধে মামলা
উত্তরা প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে দুই বাসে আগুন, রেললাইনে অগ্নিসংযোগ
উত্তরাঞ্চল
১৯ নভেম্বর ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
বাঘায় গ্রামীণ ব্যাংক চত্বর থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
উত্তরাঞ্চল
১৯ নভেম্বর ২০২৬, ১:১৯ অপরাহ্ণ
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি
উত্তরাঞ্চল
১৮ নভেম্বর ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
নাটোরে বিএনপি কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ
উত্তরাঞ্চল
১৮ নভেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
উত্তরাঞ্চল
১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ রাজশাহী বিভাগীয় কমিশনারের
উত্তরাঞ্চল
১৭ নভেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
রাজশাহীতে বাসের লাগেজ থেকে দুই বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
উত্তরাঞ্চল
১৭ নভেম্বর ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
রাজশাহীতে এসএমসির দুই দিনের কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন
উত্তরাঞ্চল
১৬ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ


