উত্তরা প্রতিদিন
ঢাকা

শিবগঞ্জে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন শিবগঞ্জ প্রতিবেদক ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ণ
শিবগঞ্জে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
শিবগঞ্জে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন জামায়াত নেতৃবৃন্দ -উত্তরা প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্লিন শিবগঞ্জ গড়ার লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। এর ধারাবাহিকতায় ক্লিন শিবগঞ্জ গড়ার লক্ষ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা ঐতিহাসিক সোনামসজিদ ও শাহ্ নিয়ামতুল্লাহ (রহ.) এর মাজার শরীফের রাস্তাসহ প্রান্তে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়।

সংসদ সদস্য ড. কেরামত আলীর সহযোগিতায় ও শাহাবাজপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে পরিস্কার-পরিচ্ছতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাবাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মোহা. তোজাম্মেল হক। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো. জোবাযের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।  

পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় বক্তারা বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অংঙ্গ। এছাড়াও পরিবেশের ভারসাম্য ও সুস্বাস্থ্যের জন্যও এটি অতীব জরুরি।  নিজ নিজ জায়গা থেকে সর্বস্তরের মানুষের উচিত নিজ এলাকা ও কর্মস্থল পরিস্কার-পরিচ্ছন্ন রাখা।

 

 

 

ইএফ/ 

Read more — উত্তরাঞ্চল
Home