উত্তরা প্রতিদিন
ঢাকা

বড়াইগ্রামে জামায়াতের রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বড়াইগ্রাম প্রতিবেদক ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ণ
বড়াইগ্রামে জামায়াতের রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
বড়াইগ্রামে রুকন শিক্ষা বৈঠকে বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম -উত্তরা প্রতিদিন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের নাটোর জেলা শাখার আমির ড. মীর নুরুল ইসলাম ও সহকারী সেক্রেটারী মাওলানা মো. আব্দুল হাকিম ও জেলা সূরা কর্ম পরিষদ ও মসজিদ মিশন একাডেমী সভাপতি অধ্যাপক আবুল হোসাইন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করে দ্বীনের দাওয়াত ও সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগ করতে হবে। আদর্শবান কর্মী গড়ে তোলার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর রুকনদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। রুকন শিক্ষা বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল রুকন সদস্যরা অংশগ্রহণ করেন। বৈঠক শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ইএফ/

 

Read more — উত্তরাঞ্চল
Home