উত্তরা প্রতিদিন
ঢাকা

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে জয়ী লালমনিরহাট

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ণ
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে জয়ী লালমনিরহাট
-ছবি সংগৃহীত

৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত খেলায় গতকাল বৃহস্পতিবার সফররত লালমনিরহাট জেলা চুয়াডাঙ্গা জেলাকে ৩ উইকেটে হারিয়েছে। প্রথমে টস জিতে চুয়াডাঙ্গা জেলা ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রাসেল মিয়া ২৫, তৌহিদুল ৫১, হাসিব ৭০ ও সাইদুর রহমান অপরাজিত ৫৫ রান করে। 

বিপক্ষ দলের পক্ষে আল আমিন মামুন ৪৩ রানে ৩টি ও সারমান ইসলাম ৬৮ রানে ২টি উইকেট নেন। জবাবে লালমনিরহাট জেলা ২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ আবু বক্কও ২৫, তামিম অপরাজিত ৭৫ ও আপন শেখ ৭৯ রান করে। বিপক্ষ দলের পক্ষে সাইদুর রহমান ৬৪ রানে ২টি ও  মো. হাসিব ৪৫ রানে ৩টি উইকেট নেন। আগামীকাল শনিবার  চাঁপাইনবাবগঞ্জের মুখোমুখী হবে লালমরিহাট জেলা। 

Read more — উত্তরাঞ্চল
Home