
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বাবুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে নগরের দরগাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাবিবুর রহমান বাবু রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পরে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নগর আওয়ামী লীগের সদস্য।
Read more
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, হাবিবুর রহমান বাবুর বিরুদ্ধে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইএফ/

