উত্তরা প্রতিদিন
ঢাকা

থাকেন না ক্যাম্পাসে, হোয়াটসঅ্যাপ ছাড়া কথা বলেন না রাকসুর ভিপি

উত্তরা প্রতিদিন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ণ
থাকেন না ক্যাম্পাসে, হোয়াটসঅ্যাপ ছাড়া কথা বলেন না রাকসুর ভিপি
রাকসু সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের সাড়ে তিন মাস পার হয়েছে। দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন শাখা ইসলামি ছাত্র শিবিরের ততকালীন সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। তবে রাকসু নির্বাচনের আগে শাখা শিবিরের সাধারণ সম্পাদক থাকা অবস্থায়ও সাংবাদিকদের সাথে সরাসরি ফোণে কথা বলতেন না জাহিদ। এছাড়াও জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামির প্রচারণা, ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে কম মেশাসহ বিভিন্ন কর্মকান্ডের কারণে বিভিন্ন মহলে তার সমালোচনা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ দমনপীড়নের ফলে প্রকাশ্যে আসতে পারেনি ইসলামি ছাত্রশিবির। চব্বিশের গণঅভ্যুত্থানের ফলে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকাশ্যে আসে সংগঠনটি। ২৪ সালের সেপ্টেম্বরে প্রথম প্রকাশ্যে আসেন ততকালীন শাখা শিবিরের সভাপতি আব্দুল মোহাইমিন। সে সময় ওই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন রাকসুর বর্তমান ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। এরপর গত ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন। তবে নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই  বিভিন্ন কর্মকান্ডের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমালোচিত হচ্ছেন তিনি। জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামির প্রচারণা, ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে কম মেশা ইত্যাদি নিয়েও তিনি ক্যাম্পাসে বেশ সমালোচিত।

জানা যায়, ক্যাম্পাস সাংবাদিকদের বিভিন্ন নিউজের বক্তব্যের জন্য তারা সাথে যোগাযোগ করা হলে ব্যবহৃত ফোণ নাম্বরটি বন্ধ বলে। তবে একই নাম্বারে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠালে তিনি সাড়া দেন।

এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ফুয়াদ রাতুল বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধি যদি ক্যাম্পাসেই না থাকে তাহলে শিক্ষার্থীরা কার কাছে কিভাবে তাদের সমস্যাগুলো তুলে ধরবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাকসুর একটা অকার্যকর বডির মধ্যে আছে। প্রত্যাশার প্রতিফলন না ঘটাতে পেরে সম্ভবত ভিপি ক্যাম্পাসে শিক্ষার্থী এবং সাংবাদিকদের মুখোমুখি হতে চান না।

শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, শিক্ষার্থীরা ভোটে ভিপি নির্বাচিত করেছে। সুতরাং এখন তাদের উচিত নিজেদের প্রত্যাশার বাস্তবায়নের জবাব চাওয়া। শিক্ষার্থীদের উচিত তাদের নির্বাচিত রাকসুর বডির জবাবদিহিতা নিশ্চিত করা। 

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহ পরান বলেন, ক্ষমতাকে ঘিরে এক ধরনের বলয় তৈরি হয়। আমাদের ভিপির যেহেতু ভিপি পরিচয় ছাড়াও আরো সাংগঠনিক পরিচয় আছে তাই তাকে ঘিরে সে বলয়টা আরো তীব্র। তিনি সম্ভবত ক্ষমতার বলয়টা ভাঙতে পারছেন না কিংবা ভাঙার চেষ্টা করছেন না তাই উনার সাধারণের সাথে মেশা হচ্ছে না।

এই নিউজের বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে নাম্বার বন্ধ পাওয়া যায়। তবে হোয়াটসঅ্যাপ ক্ষুদে বার্তায় তিনি লিখেন, ‘শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করিনা এরকম না। যারা যোগাযোগ করে তাদের সাথে সাক্ষাৎ হয়। তবে শিক্ষার্থীদের সাথে নিজে গিয়ে সাক্ষাতের ব্যাপারটা আরও বাড়াতে হবে। আমি সে চেষ্টা করে যাচ্ছি।’

ফোন নাম্বার সক্রিয় না রাখার বিষয়ে ভিপি লিখেন, ‘আমি তো অফলাইন নাম্বার আগে থেকেই তেমন ব্যবহার করি না। জরুরী কারো লাগলে একটা নাম্বার দিই। হোয়াটসঅ্যাপে সক্রিয় থাকি। যে কেউ কল করতে পারে।’

ইএফ/ 

 

Read more — উত্তরাঞ্চল
Home