
পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁর বদলগাছীতে উপজেলার অফিসার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি রমজানের শিক্ষা তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সামাজিক ঐক্য জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস, এই মাসের শিক্ষাকে ব্যক্তি ও সামাজিক জীবনে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, রমজানের এই আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে সহায়ক হবে। ইফতার মাহফিলে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইএফ/

