
৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে ৮০ রানে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারিয়ে জয়ী হয়েছে সফররত কুড়িগ্রাম। গতকাল বুধবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে হেরে কুড়িগ্রাম জেলা ব্যাট করতে নেমে মেহেদী হাসানের শতকের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩২১ রান। দলের পক্ষে সর্বোচ্চ মোরসেদ ৪৯, মেহেদী হাসান অপরাজিত ১২৪ ও জালাল ৫৭ রান করে। বিপক্ষে দলের পক্ষে বাদশা ৬৮ রানে ৩টি উইকেট নেন। চাঁপাইনবাবগঞ্জ ৩২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ২৪১ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ মনিরুজ্জামান ৭৯ ও আলী মোহাম্মাদ ১২৭ রান করে। বিপক্ষ দলের পক্ষে মেহেদী ২৮ রানে ৩টি, জাফরুল ৪৩ ও মুনতাসির ৪১ রানে ২টি করে উইকেট নেন।
Read more
ইএফ/

