উত্তরা প্রতিদিন
ঢাকা

মতবিনিময় সভায় এমপিকে বরণ করলো উপজেলা প্রশাসন

উত্তরা প্রতিদিন আত্রাই প্রতিবেদক ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ণ
মতবিনিময় সভায় এমপিকে বরণ করলো উপজেলা প্রশাসন
নবাগত এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু-কে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম - উত্তরা প্রতিদিন

নওগাঁর আত্রাই উপজেলায় সার্বিক উন্নয়ন কার্যক্রমের গতি সচল ও সমন্বিত করতে এক মতবিনিময় সভায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবাগত সংসদ সদস্য শেখ . রেজাউল ইসলাম রেজু-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ . আলাউল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন, আত্রাই উপজেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি। তিনি শিক্ষা, অবকাঠামো, কৃষি ও জনসেবামূলক খাতে চলমান কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার শেখ . আলাউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং জনসাধারণের সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিনসহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে আত্রাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় আত্রাইকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

 

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home