উত্তরা প্রতিদিন
ঢাকা

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড রশিদের

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ণ
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড রশিদের

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড ভেঙে দিয়েছেন রশিদ খান। শারজায় ত্রিদেশীয় সিরিজে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন উইকেট নিয়ে নতুন কীর্তি গড়েছেন আফগান অধিনায়ক। ক্রিকেটের এই সংস্করণে গড়েছেন সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড।

টি-টোয়েন্টিতে রশিদের উইকেট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫। ৯৮টি ম্যাচে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে উইকেট শিকারের তালিকায় সবার ওপরে পৌঁছে গেছেন এ তারকা লেগ স্পিনার। ১২৬ ম‍্যাচ খেলে ১৬৪ উইকেট পেয়ে এত দিন চূড়ায় ছিলেন টিম সাউদি। এবার এ কিউই পেসারকে টপকে গেলেন রশিদ।

১৫০ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন কিউই স্পিনার ইশ সোধি। সাকিব আল হাসান পড়ে রয়েছেন চার নম্বরে। আর ১৪২ উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমান আছেন পাঁচে। শুধু তাই নয়, মোস্তাফিজের সামনে এখন বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড় শ উইকেট নেওয়ার প্রবল সম্ভাবনার হাতছানি।

 

Read more — খেলাধুলা
Home