উত্তরা প্রতিদিন
ঢাকা

মোটরসাইকেলের ধাক্কায় পুঠিয়াতে নিহত ১

উত্তরা প্রতিদিন পুঠিয়া প্রতিবেদক ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ণ
মোটরসাইকেলের ধাক্কায় পুঠিয়াতে নিহত ১
শ্রী শক্তি সরদার - উত্তরা প্রতিদিন

রাজশাহী পুঠিয়ায় মোটরসাইকেল ধাক্কায় শ্রী শক্তি সরদার নামে এক ব্যক্তি নিহত হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে তারাপুর থেকে আশা পুঠিয়াগামী এক মোটরসাইকেল পুঠিয়া মেডিকেলের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক পার হওয়ার সময় শ্রী শক্তি সরদার (৬৮) ধাক্কা দিলে, ঘটনা স্তলেই শ্রী শক্তি সরদার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্মরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। শ্রী শক্তি সরদার,পুঠিয়া কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মৃত বাল্লক সরদারের ছেলে। 

এ বিষয়ে পবা হাইওয়ে (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, পরিবারের কাছে আমরা লাশ হস্তান্তর করেছি, মৃত শ্রী শক্তি সরদারের ছেলে সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করেছে, মোটরসাইকেলটি আমরা আটক করেছি।

 

 

ইএফ/ 

Read more — উত্তরাঞ্চল
Home