
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকের নির্দেশে দীর্ঘ ১৮ মাস পর গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের পার্টি অফিসের কার্যক্রম পুনরায় সক্রিয় হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে এবং নিয়মিত সভা, মতবিনিময় ও দলীয় কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পার্টি অফিস নিষ্ক্রিয় থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল। পুনরায় অফিস চালু হওয়ায় ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদী।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ-এর দিকনির্দেশনায় গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগ আগামী দিনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে একাধিক কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা করছে।
ইএফ/

