
রাজশাহীর বাঘা উপজেলায় প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সারে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এর সভাপতিত্বে কনফারেন্স হলরুমে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এর মতবিনিময় ও উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ বাঘা-চারঘাট এলাকায় সকল প্রকার মাদক ব্যবসা, চাঁদাবাজি, হ্যাকার, সকল প্রকার অপরাধী সে যে দলেরই হোক না কেন দল-মত নির্বিশেষে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার গত ও চলতি মাসের সাফল্য ও তার সুষ্ঠু দিকনির্দেশনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে উক্ত কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন।
এ সময় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি, ইসিজি, ভ্যাকসিন, কমিউনিটি ক্লিনিক এর ঔষধ, ডায়াবেটিস ও প্রেসারের মাসিক কার্ড ডেন্টাল সেবা কার্যক্রম দ্রুত চালু করার জন্য সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বরাবর স্বারকলিপি প্রদান করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। পরবর্তীতে বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও বাঘা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে অনুলিপি জমা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত এমপি মো. আবু সাঈদ চাঁদ। উপজেলা কৃষি অফিসার মো. শফিউল্লাহ সুলতান জনি, বাঘা থানার অফিসার ইনচার্জ মো. সেরাজুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী আবু বাসির সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এ সভায় উপস্থিত ছিলেন।

