উত্তরা প্রতিদিন
ঢাকা

প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় গেলেন ভূমিমন্ত্রী মিনু

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় গেলেন ভূমিমন্ত্রী মিনু

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. মোঃ জাহাঙ্গীর-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত ডা. জাহাঙ্গীরের বাসায় তিনি এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মিজানুর রহমান মিনু বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব। তিনি রাজশাহীর উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

এ সময় ডা. জাহাঙ্গীর বলেন, রাজশাহীকে এগিয়ে নিতে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। রাজনৈতিক ভিন্নমত থাকলেও নগরীর স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকারসহ বিএনপি ও মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

Read more — উত্তরাঞ্চল
Home