
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাদলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় হোসেন (৩০) বগুড়ার শেরপুর উপজেলার মামুরশাহি গ্রামের দুলাল হোসেনের ছেলে।
Read more
শাহজাদপুর ফায়ার সার্ভিসের ফাইটার সাগর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হৃদয় হোসেন বগুড়া থেকে মটরসাইকেলে চালিয়ে পাবনার বেড়া উপজেলায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছলে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হৃদয় হোসেনের মৃত্যু হয়।’
হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই শাহিনুর রহমান জানান, ‘সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।’
ইএফ/

