
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ১১ জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Read more
ইএফ/

