উত্তরা প্রতিদিন
ঢাকা

নারী এশিয়ান কাপে বাংলাদেশের সারথী যারা

উত্তরা প্রতিদিন ক্রীড়া ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ অপরাহ্ণ
নারী এশিয়ান কাপে বাংলাদেশের সারথী যারা

প্রথমবারের মতো এশিয়ান কাপ অংশ নিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে অস্ট্রেলিয়ার উদ্দ্যেশ্যে যাত্রা করবে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে বৃহস্পতিবার প্রতিযোগিতার জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ইংলিশ কোচ পিটার বাটলারের দলে সুযোগ পেয়েছেন সুইডেন প্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। সম্প্রতি অনূর্ধ্ব–১৯ নারী সাফে নজকাড়া পারফরম্যান্স করা আলপি আক্তার ও সৌরভী আকন্দ প্রীতিও যাচ্ছেন সিনিয়র এশিয়ান কাপে।

প্রথমিকভাবে থাইল্যান্ড হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে খেলার কথা ছিল একটি প্রীতি ম্যাচ। কিন্তু সেই পরিকল্পনা থেকে পরে সড়ে আসে বাফুফে। মূল আসরের আগে এখন পর্যন্ত কোনো প্রস্তুতি ম্যাচের নিশ্চয়তা দিতে পারেনি সংস্থাটি।

এশিয়ান কাপের জন্য চূড়ান্ত দল : 

রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মণ্ডল, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, নাবিরান খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সুরভি আক্তার আফরিন, স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার রিপা, উমেহলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন, আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র।

Read more — খেলাধুলা
Home