
বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এমনটা জানান তিনি।
সালাহউদ্দিন বলেন, জাতীয় নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট আছে নির্বাচন কমিশনের। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। সে হিসেবে আগামীকাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি।
সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদ্যমান সংবিধানে সিইসির এ ধরনের শপথ পড়ানোর এখতিয়ার নেই। সংবিধান সংশোধনের মাধ্যমে যদি বিষয়টি স্পষ্টভাবে নির্ধারণ করা হয়, কে শপথ পড়াবেন এবং কীভাবে তা সম্পন্ন হবে, তবে শপথ আয়োজন করা যেতে পারে।‘
দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সকল বিভাগেই চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসাসহ সব ব্যবস্থা ভেঙে গেছে।

