
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন।
জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে দুই নেতার মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। দুই শীর্ষ নেতার এই সাক্ষাৎকে ঘিরে নানা জল্পনা-কল্পনার পাশাপাশি আরেকটি প্রশ্নও আলোচনায় এসেছে—সম্ভাব্য আগামীর প্রধানমন্ত্রী হিসেবে আলোচিত তারেক রহমানকে কী দিয়ে আপ্যায়ন করবেন জামায়াত আমির?
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের জানান, অতিথি আপ্যায়নের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা দেখছি তারেক রহমান কী পছন্দ করেন। তিনি যা পছন্দ করেন সেভাবেই আপ্যায়নের আয়োজন করার চেষ্টা থাকবে। তার পছন্দের তালিকার মধ্যেই আমাদের প্রস্তুতি সীমাবদ্ধ থাকবে।’

