উত্তরা প্রতিদিন
ঢাকা

নাটোর–২ আসনে বিএনপির প্রার্থী দুলু বিজয়ী

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
নাটোর–২ আসনে বিএনপির প্রার্থী দুলু বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর–২ (নাটোর সদর–নলডাঙ্গা) আসনে সংসদ সদস্য পদে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬২ হাজার ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬ ভোট।  এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

বৃহস্প্রতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এছাড়া এ আসনে স্বতন্ত্র প্রার্থী ড. নূরুন নবী মৃধা ফুটবল প্রতীক নিয়ে ৬২১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আলী সিদ্দিকী হাত পাখা প্রতীকে ২৭৫৭ ভোট, জাতীয় পার্টির প্রার্থী রাকিবুল ইসলাম কমল নাঙল প্রতীকে ২৫৮৭ ভোট এবং গণসংহতি আন্দোলনের প্রার্থী তাহমিদা ইসলাম তানিয়া মাথাল প্রতীকে ৪৬৪ ভোট পান।

উল্লেখ্য, এ আসনটিতে ১৯৯৬ সাল থেকে ২০০৬ পর্যন্ত রুহুল কুদ্দুস তালুকদার দুলু সংসদ সদস্য ছিলেন। ২০০২ সালে অষ্টম জাতীয় সংসদে নাটোর সদরের প্রথম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী হন দুলু। এরপর ভূমি উপমন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা। তিনি বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। এছাড়াও বিএনপির এ নেতা দীর্ঘদিন নাটোর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

Read more — রাজনীতি
Home