
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ২৯৯টি আসনের বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছেন ১৮১টিতে।
এই ১৮১ বিজয়ীর মধ্যে বিএনপির ৬ নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিজয়ী নারী প্রার্থীরা হলেন—
মানিকগঞ্জ-৩ আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ শামা ওবায়েদ, ফরিদপুর-৩ নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ ব্যারিস্টার রুমিন ফারহানা।
নির্বাচনে নারী প্রার্থীদের এ জয়কে দলটির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেকে।

