উত্তরা প্রতিদিন
ঢাকা

হেরে গেছেন মিয়া গোলাম পরওয়ার

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
হেরে গেছেন মিয়া গোলাম পরওয়ার

খুলনা খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে জোটের দুই প্রধান শরিকের মধ্যে চলা চরম উত্তেজনাকর লড়াইয়ে শেষ হাসি হাসলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে মাত্র ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট।

আসনটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫০টি। ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা–৫ আসন।

Read more — রাজনীতি
Home