উত্তরা প্রতিদিন
ঢাকা

ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামানের বিপুল বিজয়

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামানের বিপুল বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত জোটের প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) জামায়াত নেতা আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের এই জয় কেবল একটি রাজনৈতিক বিজয় নয়, বরং এটি তার দীর্ঘ ক্যারিয়ারের এক নতুন মোড়।

গত ৮ আগস্ট ২০২৪-এ তিনি বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তবে দীর্ঘ প্রায় দেড় দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি তার পদ থেকে পদত্যাগ করেন।

তখন শৈলকূপার সন্তান হিসেবে নিজ এলাকার মানুষের সেবা করার উদ্দেশ্যেই রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ ছেড়ে নির্বাচনি লড়াইয়ে নেমেছেন বলে জানিয়েছিলেন তিনি। শৈলকূপায় বিএনপি তাকে একক প্রার্থী হিসেবে গ্রহণ করে এবং স্থানীয় রাজনীতিতে কোনো বিভেদ ছাড়াই তিনি নিরঙ্কুশ সমর্থন পান।

Read more — রাজনীতি
Home