
ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছে একই আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের একদল নেতাকর্মী৷ ১০ থেকে ১৫ মিনিট ধরে এ উত্তেজনা চলে৷
নাসীরুদ্দীন পাটওয়ারী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-৮ আসনের শাহজাহানপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢুকতে গেলে এ ঘটনা ঘটে৷পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা তৈরি হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। পরে সেনাবাহিনীর পাহারায় ওই এলাকা ছাড়েন তিনি৷ এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পাটওয়ারী ও মির্জা আব্বাসের বক্তব্য জানা সম্ভব হয়নি৷

