উত্তরা প্রতিদিন
ঢাকা

কুমিল্লায় ভোট কেনার অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির আটক

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
কুমিল্লায় ভোট কেনার অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোট কেনার অভিযোগে টাকাসহ ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান হেলালীকে আটক করেছে স্থানীয়রা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান। তিনি বলেন, ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি ঘটনাগুলো তদন্ত করবে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার সকালে ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় স্থানীয়রা জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালীকে টাকা বিতরণের সময় হাতেনাতে আটক করেন। পরে তারা তাকে প্রশাসনের হাতে তুলে দেন।

Read more — রাজনীতি
Home