উত্তরা প্রতিদিন
ঢাকা

কবুতরকে খাবার দেওয়ায় নারীকে জরিমানা

বিদেশ ডেস্ক ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৬ অপরাহ্ণ
কবুতরকে খাবার দেওয়ায় নারীকে জরিমানা

সিঙ্গাপুরে ৭১ বছর বয়সী এক নারীকে বন্য পাখিদের বারবার খাওয়ানোর জন্য ৩ হাজার ২০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করা হয়েছে। এর আগে তিনি এই কাজ বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও তা করেননি তিনি।

সানমুগমনাথন শামলা নামে ওই নারী বন্যপ্রাণী আইনের অধীনে চারটি অভিযোগের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।

শামলার আইনি পদক্ষেপের মুখোমুখি হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের মে মাসে একই অপরাধ এবং পাখি ধরার কাজে হস্তক্ষেপ করার জন্য তাকে ১ হাজার ২০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করা হয়েছিল। যদিও তখন এই কাজ আর করবেন না বলে তিনি আদালতকে জানিয়েছিলে।

সংবাদ প্রতিবেদন অনুসারে, এর মাত্র এক মাসের মধ্যেই তিনি তার পুরনো অভ্যাসে ফিরে আসেন।

প্রসিকিউটররা প্রমাণ পেশ করেছেন যে তিনি জুলাই ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ এর মধ্যে ৯টি পৃথক স্থানে কবুতরকে শস্য এবং রুটি খাওয়ান। আদালতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে যে নারীটি তোয়া পায়োহে তার ফ্ল্যাটের কাছে পাখির ঝাঁক দ্বারা বেষ্টিত।

আদালত শুনেছেন যে,  শামলা তার সংসদ সদস্যের কাছে দুঃখ প্রকাশ করার জন্য গিয়েছিলেন, কিন্তু মাত্র তিন দিন পরে তিনি আবার পাখিদের খাওয়ানোর সময় ধরা পড়েন।

প্রসিকিউটর তার কর্মকাণ্ডকে আইনের প্রতি অবিরাম অবজ্ঞা হিসাবে বর্ণনা করেছেন এবং যুক্তি দিয়েছেন যে, তাকে থামাতে উল্লেখযোগ্য জরিমানা করা প্রয়োজন।

শামলা, যার কোনও আইনজীবী নেই, তিনি আদালতকে বলেন- তিনি বেকার এবং তার চিকিৎসা বিমা নেই। তিনি কম জরিমানা চেয়েছিলেন এবং পরিবর্তে সমাজসেবা করার প্রস্তাব দিয়েছিলেন। তবে, বিচারক জরিমানা ৩ হাজার ২০০ সিঙ্গাপুর ডলার নির্ধারণ করেন। পরে তিনি অবিলম্বে পুরো জরিমানা পরিশোধ করবেন বলে আদালতকে জানান।

সিঙ্গাপুরে বন্য পাখি ও প্রাণী রক্ষায় অত্যন্ত কঠোর আইন রয়েছে। অনুমোদন ছাড়া কোনো বন্য পাখি ধরা, হত্যা, খাঁচায় রাখা বা পোষা অপরাধ, যার জন্য ১০ হাজার ডলার পর্যন্ত জরিমানা বা ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়া বন্য পাখিকে খাবার দেওয়াও আইনত নিষিদ্ধ, কারণ এটি তাদের আচরণ পরিবর্তন করে এবং রোগ ছড়ায়।

 

 

Read more — আন্তর্জাতিক
Home