উত্তরা প্রতিদিন
ঢাকা

জামায়াত প্রার্থীর ইলেকট্রোলাইট গাড়ি জব্দ, জরিমানা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
জামায়াত প্রার্থীর ইলেকট্রোলাইট গাড়ি জব্দ, জরিমানা

বরিশাল-২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ইলেকট্রোলাইট বাহনের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা করায় জামায়াতে ইসলামীর প্রার্থীর ইলেকট্রোলাইট গাড়ি জব্দ করা হয়েছে। একই সঙ্গে আচরণবিধি ভঙ্গ করায় অর্ধ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের বানারীপাড়ায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এইচ এম মুনিব এ জরিমানা করেন।

জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে বরিশাল-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্নান আচরণবিধি লঙ্ঘন করে বানারীপাড়া উপজেলায় ইলেকট্রোলাইট বাহনের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা চালান।

এ সময় বানারীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জি এইচ এম মুনিবের নির্দেশে প্রচারণায় ব্যবহৃত আইন লঙ্ঘনকারী গাড়িটি জব্দ করা হয়। পরে প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Read more — রাজনীতি
Home