উত্তরা প্রতিদিন
ঢাকা

সুষ্ঠু নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের শঙ্কা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১০ অপরাহ্ণ
সুষ্ঠু নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের শঙ্কা

ঢাকা-১১ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তাদের শঙ্কা রয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ শঙ্কার কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা এখনও লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। একটি বিশেষ দলের প্রার্থী ফ্যামিলি কার্ডের নামে ভোটারদের অর্থ ও সামগ্রী বিতরণ করছে, যা স্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। এ হামলার পেছনে কারা জড়িত এবং পুলিশকে কারা ইন্ধন দিয়েছে, তা নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত।

তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল পক্ষের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

Read more — রাজনীতি
Home