উত্তরা প্রতিদিন
ঢাকা

বিষাক্ত গোখরাকে কামড়ে ধরলেন সাপুড়ে

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ অপরাহ্ণ
বিষাক্ত গোখরাকে কামড়ে ধরলেন সাপুড়ে

হাতে নয়, বিষাক্ত একটি গোখরা সাপকে মুখ দিয়ে ধরলেন এক সাপুড়ে। খোলা ময়দানে অসম্ভব দ্রুততার সঙ্গে তিনি সাপটিকে মুখ দিয়ে ধরে ফেলেন। এই দৃশ্য দেখলে যে কোনো মানুষেরই রক্ত ঠান্ডা হয়ে যাবে।

বিষধর ফণা তোলা সাপকে মুখ দিয়ে ধরার এই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, ফাঁকা একটি জায়গায় কয়েকজন লোক জড়ো হয়েছেন সাপুড়ের কীর্তি দেখার জন্য। মাটিতে ফণা তোলা সাপের কাছে ঝুঁকে পড়ে তাকে মুখ দিয়ে ধরার চেষ্টা করতে দেখা যায় ওই সাপুড়েকে।

 

সংবাদ প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ভারতের ওড়িশার বালাসোরের। সাপুড়ের নাম খাগা ভাই। দ্রুত গতিতে তিনি সরীসৃপটিকে সরাসরি তার মুখ দিয়ে চেপে ধরেন। সাপটি খাগার মুখ থেকে শূন্যে ঝুলতে থাকে। তার পর লেজটি ধরে সাপটিকে ধীরে ধীরে মুখ থেকে বার করে মুক্তি দেন।

সাপটিকে তার হাত থেকে অন্য একজন কেড়ে নেওয়ার চেষ্টা করতেই তাকে সরিয়ে দেন খাগা। ধীরে ধীরে সাপটিকে মাটিতে রেখে সাপ নিয়ে খেলা শেষ করে দেন ওই সাপুড়ে। এর পর দুটি সাপকে মাটি থেকে তুলে একটি কাপড়ে থলিতে পুরে নেন তিনি।

 

 

Read more — আন্তর্জাতিক
Home