উত্তরা প্রতিদিন
ঢাকা

কাকরাইলে হামলার প্রতিবাদে রাজশাহীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৩০ আগস্ট ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ
কাকরাইলে হামলার প্রতিবাদে রাজশাহীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে রাজশাহী জেলা ও মহানগর গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

রাত সাড়ে ৯টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর পরিকল্পিতভাবে ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান জুয়েল, যুগ্ম সদস্যসচিব আরজিত আলী রানা, মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজা এবং মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি তাহমিদ জ্যাকি প্রমুখ।

 

Read more — রাজনীতি
Home