উত্তরা প্রতিদিন
ঢাকা

বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবে: মাহদী আমিন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ
বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবে: মাহদী আমিন

বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। একই সঙ্গে তিনি বলেন, জনগণের ক্ষমতায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করতে পারলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। মেধাবী ও দক্ষ তরুণদের জন্য উপযুক্ত সুযোগ–সুবিধা তৈরি করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় এসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে পেপাল চালুর উদ্যোগ নিতে বিএনপি ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও জানান তিনি।

নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি জনগণের রায়ে জয়লাভ করে সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহদী আমিন।

Read more — রাজনীতি
Home