
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৬ বছরে আমরা নানা ধরনের অসচ্ছ এবং অবৈধ নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে সেই অবৈধ কার্যক্রমে জড়িতরা এবার বিদায় নিয়েছে।
Read more
তিনি আরও বলেন, এখন আরেকটি মহল ভেতরে-ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে যাতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হয়। তাই তিনি সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান যাতে কেউ নির্বাচন বানচাল করতে না পারে।

