
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যশোরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এই ঘোষণা দেন।
বক্তৃতায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নারী নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেন।
জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, “অনেকেই গণভোটে সন্তুষ্ট হতে পারছেন না, কিন্তু সেটি প্রকাশ্যে বলার সাহস তারা পাচ্ছেন না।”
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যারা এখনই নারীদের ওপর চড়াও হচ্ছে, তারা ক্ষমতায় এলে নারীরা মোটেও নিরাপদ থাকবে না।
তিনি আরও হুঁশিয়ারি দেন যে, জামায়াতে ইসলামী কারও সঙ্গে আগ বাড়িয়ে বিবাদে জড়াতে চায় না, তবে কারও সম্মানের ওপর আঘাত হানলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আজ সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনায় আরও তিনটি জনসভা এবং দু’টি পথসভা করবেন ডা. শফিকুর রহমান।

