উত্তরা প্রতিদিন
ঢাকা

৫ শতাংশ কোটা রেখে বাকি সব জায়গায় মেধা প্রাধান্য পাবে: তারেক রহমান

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৫ জানুয়ারি ২০২৬, ০১:২৭ অপরাহ্ণ
৫ শতাংশ কোটা রেখে বাকি সব জায়গায় মেধা প্রাধান্য পাবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে পাঁচ শতাংশ কোটা রেখে বাকি সব জায়গায় মেধা প্রাধান্য পাবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টক’-এ অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা রেখে, বাকি সব ক্ষেত্রেই মেধার ভিত্তিতেই হওয়া উচিত। পাহাড় থেকে সমতল সবখানেই মেধাকে প্রাধান্য দেওয়া হবে।’

এ ছাড়া জাহাজ তৈরি শিল্প ও সামুদ্রিক অর্থনীতিকে (ব্লু ইকোনমি) সুষ্ঠুভাবে ব্যবস্থাপনায় আনতে বিএনপির পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। কৃষকদের ক্ষেত্রে সরাসরি সহায়তা দিতে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান।

তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমাদের মেধাবী তরুণদের জন্য হতাশ হওয়ার কিছু নেই। আপনারা কথা বলুন, আমরা তা বাস্তবায়নে কাজ করব।’ 

Read more — রাজনীতি
Home