উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে জেলা পর্যায়ে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক ২৬ আগস্ট ২০২৫, ০৮:৩১ অপরাহ্ণ
রাজশাহীতে জেলা পর্যায়ে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করে অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিন-উত্তরা প্রতিদিন

রাজশাহী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্কুল পর্যায়ের অনূর্ধ্ব-১৪ বালক-বালিকাদের অংশগ্রহণে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) এই প্রতিযোগিতা রাজশাহীর পদ্মা সুইমিং পুলে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি প্রতিযোগিতার সূচনা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সাঁতার সব খেলার চেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত সাঁতার শরীর ও মন দুটোই ভালো রাখে, আর পানিতে কেউ তলিয়ে যাওয়ার ভয় থাকে না। আমাদের উচিত পাড়া-মহল্লায় সাঁতার শেখানোর ব্যবস্থা করা, এতে সবাই উপকৃত হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা সুইমিং পুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন, সাঁতার প্রশিক্ষক মো. আব্দুর রউফ রিপন, রাজশাহী মডেল স্কুলের সিনিয়র শরীরচর্চা শিক্ষক ও প্রশিক্ষক আবু হায়দার রিপন, শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক আব্দুল আলীম ও মো. হাবিবুর রহমান।

প্রতিযোগিতায় রাজশাহীর বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

Read more — খেলাধুলা
Home