উত্তরা প্রতিদিন
ঢাকা

বাংলাদেশ ভারতে না গেলে বিকল্প দলকে সুযোগ দেবে আইসিসি, সভায় সিদ্ধান্ত

উত্তরা প্রতিদিন ক্রীড়া ডেস্ক ২১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ণ
বাংলাদেশ ভারতে না গেলে বিকল্প দলকে সুযোগ দেবে আইসিসি, সভায় সিদ্ধান্ত

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে অনুরোধ করেছে তারা। দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও এ সমস্যার সমাধান করতে পারেনি আইসিসি। আজকের সভায় বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এক দিনের সময় বেধে দিয়েছে আইসিসি।

আজ (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ ভার্চুয়াল এক সভায় বসেছিল আইসিসি। যেখানে পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, এই আলচনায় অংশ নেওয়া বেশির ভাগ সদস্যই বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার পক্ষে মত দিয়েছে। আর বাংলাদেশ যদি না খেলে তাহলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে কি না এই সিদ্ধান্ত নিতে আরো একদিন সময় পাচ্ছে বিসিবি।

 

Read more — খেলাধুলা
Home