উত্তরা প্রতিদিন
ঢাকা

সাবেক প্রোটিয়া তারকাকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ
সাবেক প্রোটিয়া তারকাকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইতালি। প্রথমবারের মতো ক্রিকেটের বিশ্বমঞ্চে পা রাখতে যাওয়া ইউরোপের এই দেশটি তাদের বিশ্বকাপ অভিযানের শুরুতেই মুখোমুখি হবে বাংলাদেশের। আগামী ৯ ফেব্রুয়ারি টাইগাসদের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক ঘটবে ইতালির।

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে চমক রেখে স্কোয়াড সাজিয়েছে ইতালি। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জো বার্নসের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে নেতৃত্বে এসেছে পরিবর্তন। অভিজ্ঞ কাউন্টি ক্রিকেটার ওয়েন ম্যাডসেনকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে এই দল।

ইতালির বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জেজে স্মাটস। ২০২১ সাল পর্যন্ত প্রোটিয়াদের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই অলরাউন্ডারের অন্তর্ভুক্তি ইতালির শক্তিমত্তা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৩টি টি-টোয়েন্টি ও ৬টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

 

বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘সি’ গ্রুপে পড়েছে ইতালি। যেখানে তাদের লড়তে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তির বিপক্ষে। এছাড়া এই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও নেপাল।

 

ইতালির বিশ্বকাপ স্কোয়াড: ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস ক্যাম্পোপিয়ানো (উইকেটকিপার), জিয়ান পিয়েবোরো মিয়েডে, জাইন আলী, আলী হাসান, ক্রিশান জর্জে, হ্যারি মানেন্তি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সৈয়দ নাকভি, বেঞ্জামিন মানেন্তি, জসপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট ও থমাস ড্রাকা।

Read more — খেলাধুলা
Home