উত্তরা প্রতিদিন
ঢাকা

মব সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে: নুরুল হক নূর

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ণ
মব সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে: নুরুল হক নূর

নির্বাচনকে সামনে রেখে একটি মহল মব সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় অনুষ্ঠিত শোক সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, তারা রাজনৈতিক ফায়দা লুটতে নানা বিভেদ সৃষ্টি করে জুলাই ঐক্যকে নষ্ট করার ষড়যন্ত্র করছে।

নুর বলেন, গত বছরের ৫ আগস্টের পূর্বে একটি মহল ফ্যাসিস্ট সরকারবিরোধী অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছিল। তবে ৫ আগস্টের পরে তারা রাতারাতি বদলে যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে তারাই এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভারতের দালাল বলে আখ্যা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। বিশ্বের কাছে বাংলাদেশকে তারা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চাইছে বলেও অভিযোগ তোলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এই শোক সভায় গণঅধিকার পরিষদের জেলা ও মহানগরের বিভিন্ন নেতাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

Read more — রাজনীতি
Home