উত্তরা প্রতিদিন
ঢাকা

উত্তরবঙ্গে নির্বাচনী সফর করবেন জামায়াতের আমির

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ অপরাহ্ণ
উত্তরবঙ্গে নির্বাচনী সফর করবেন জামায়াতের আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা মহানগরীতে এবং ২৩ ও ২৪ জানুয়ারি (শুক্রবার ও শনিবার) উত্তরবঙ্গে সফর করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম জানান, আমির ২২ জানুয়ারি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫-তে গণসংযোগ করবেন ও নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। ২৩ জানুয়ারি (জুমাবার) দুপুর ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

 

এ ছাড়া ২৪ জানুয়ারি শনিবার সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওইদিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

Read more — রাজনীতি
Home