
দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় নওগাঁ-১ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা. মো. ছালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক স্মারক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডা. ছালেক চৌধুরী দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
Read more
বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করতেই এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দল মনে করছে, এ ধরনের পদক্ষেপ সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

