উত্তরা প্রতিদিন
ঢাকা

‘যদি লিটন বা সৌম্য হতেন, তাহলে কী হতো?’

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৩ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ণ
‘যদি লিটন বা সৌম্য হতেন, তাহলে কী হতো?’

বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রে মোস্তাফিজুর রহমান। আইপিএল থেকে তাকে বাদ দেওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আলোচনা-সমালোচনার ভীড়ে ঝাঁঝালো মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। প্রশ্ন তুলেছেন- মোস্তাফিজের জায়গায় যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন, তাহলে কী হতো?

শশীর থারুরের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ টেনে ক্রিকেটকে টেনে আনা উচিত নয়। বিসিসিআইয়ের নির্দেশের পর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

শুক্রবারের একটি ভিডিও শেয়ার করে শশী থারুর এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ‘এই বিষয়ে আমার মতামত আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এখন যে বিসিসিআই নিন্দনীয়ভাবে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

কংগ্রেস সাংসদ বিসিসিআইয়ের সিদ্ধান্তের যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আর যদি সংশ্লিষ্ট বাংলাদেশি খেলোয়াড়টি লিটন দাস বা সৌম্য সরকার হতেন, তাহলে কী হতো? আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি- একটি দেশকে, একজন ব্যক্তিকে, নাকি তার ধর্মকে? খেলাধুলাকে এভাবে নির্বিচারে রাজনৈতিককরণ আমাদের কোথায় নিয়ে যাবে?’

Read more — খেলাধুলা
Home