
ভালো স্মৃতিশক্তি বা কোনো কিছু মনে রাখা আল্লাহর নেয়ামত। কেউ চাইলেই কোনো কিছু মনে রাখতে পারে না। করতে পারে না মুখস্থ। মনে রাখা ও মুখস্থের জন্য চাই আল্লাহর অনুগ্রহ। বিশেষ করে অনেক শিক্ষার্থী আছেন পড়া মনে না থাকার অভিযোগ করেন। কেউ কেউ বলেন, তার মেধা ভালো নয়। পড়া মনে রাখা বা স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য আল্লাহর সাহায্যের বিকল্প নেই। পাশাপাশি গুনাহ ছেড়ে দিতে হবে।
জ্ঞান বৃদ্ধির অনেক দোয়া ও আমল কোরআন-হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমল করলে ও দোয়া পড়লে আল্লাহতায়ালা জ্ঞান বাড়িয়ে দেন। কল্যাণকর জ্ঞান দান করেন। এখানে দুটি দোয়া উল্লেখ করা হলো; যে দুটি পড়লে আল্লাহতায়ালা স্মরণশক্তি বাড়িয়ে দেবেন।
দোয়াটি হলো—
১. বাংলা উচ্চারণ: রাব্বি জিদনি ইলমা।
বাংলা অর্থ: হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। (সুরা তহা, আয়াত: ১১৪)
২. বাংলা উচ্চারণ: সুবহানাকা লা ইলমা লানা, ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।
বাংলা অর্থ: (হে আল্লাহ) আপনি পবিত্র, আমরা কিছুই জানি না, তবে আপনি আমাদের যা শিখিয়েছেন। নিশ্চয় আপনিই প্রকৃত জ্ঞানী, হেকমতওয়ালা। (সুরা বাকারা, আয়াত: ৩২)

