উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে পণ্যের বিপণনে এআই প্রযুক্তির গুরুত্ব শীর্ষক সেমিনার

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ণ
রাজশাহীতে পণ্যের বিপণনে এআই প্রযুক্তির গুরুত্ব শীর্ষক সেমিনার
সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ

রাজশাহীতে পণ্যের বিপণনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির গুরুত্ব ও ব্যবহার বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী নগরীর সপুরায় অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আঞ্চলিক কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হোন বিসিকের চেয়ারম্যান সাইফুল ইসলাম। আলোচনায় অংশ নেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, বিসিক ঢাকার উপ-মহাব্যবস্থাপক (বিপণন বিভাগ) শেফালী খাতুন এবং বিসিক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি। এছাড়াও নগরীর বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি, উদ্যোক্তা ও নারী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পণ্যের বিপণনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাজার বিশ্লেষণ, ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ডিংকে আরও কার্যকর করেছে। বিশেষ করে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা এআইয়ের মাধ্যমে কম খরচে বাজার সম্প্রসারণ করতে পারছেন। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারই দেশীয় শিল্পের টেকসই উন্নয়ন ও প্রতিযোগিতায় টিকে থাকার মূল চাবিকাঠি হিসেবেও উল্লেখ করেন তারা। 

 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ। তিনি তার প্রবন্ধে এআই প্রযুক্তির ব্যবহার, সুবিধা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং ক্ষুদ্র ও কুটির শিল্পে এআই প্রয়োগের বাস্তব দিকগুলো ব্যাখ্যা করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক রাজশাহী জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম। সেমিনারে বিসিকের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

Read more — অর্থনীতি
Home