উত্তরা প্রতিদিন
ঢাকা

খালেদা জিয়া'র সুস্থতা কামনায় নগর যুবদলের দোয়া

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ণ
খালেদা জিয়া'র সুস্থতা কামনায় নগর যুবদলের দোয়া
অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী মহানগর যুবদল। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরীর দাশপুকুর বাইপাস মোড়ে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মোঃ নূরুল ইসলাম সোহেল।

 

এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি ও সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি।

 

এসময় রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, সদস্য মোঃ মুজিবুল হক মিলন, আরিফুজ্জামান সোহেল, নীরব খাঁন তারেক, মোবারক উদ্দিন পলাশ, বিপ্লব রহমান নাঈম, মোফাজ্জল হোসেন শুভ, মহানগর যুবদল নেতা মশিউর রহমান হৃদয়, তানভির ফিরোজ, লিয়ন, মহানগর কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ফিরোজ, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মো শাহদত হোসেন রনি সহ মহানগর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ইমরান আলী। পরে ১০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

Read more — রাজনীতি
Home